ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের পরিচিত মুখ অভিনেতা আশিস কাপুর। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
সূত্রের খবর, গত ১১ আগস্ট একটি হাউজ পার্টিতে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। নির্যাতনের শিকার নারী আশিসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আশিসকে গ্রেপ্তার করা হয়েছে।
আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও, গ্রেপ্তার করতে কেন এত দেরি হলো সেটার ব্যাখা দিয়েছেন পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া।
তিনি জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের পর থেকে আশিস পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল।
ওই পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান থাকা যান পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি।
আশিসকে গ্রেপ্তার করা হলেও, অভিযোগকারীর বয়ানে অসংগতি রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
অভিযোগকারী প্রথমে জানান, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। ৭ দিন পরে ১৮ আগস্ট বয়ান বদল করে তিনি জানান, আশিস একাই তাকে ধর্ষণ করেছে।
পুলিশ প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করেছে। আশিসকে জিজ্ঞাসাবাদের পরে বাকিটা স্পষ্ট হবে বলে ধারণা করা যাচ্ছে।
আশিসের অভিনয় ক্যারিয়ার কম দিনের নয়। মূলত ধারাবাহিকেই অভিনয় করতে দেখা যায় তাকে। -লাভ ম্যারেজ-, -প্রতিজ্ঞা ২-, -নন্দিনী--সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিশেষত -ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়- ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা।
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হিন্দি টিভি সিরিয়ালের অভিনেতা

সম্পাদক মোঃ আসাদুজ্জামান
প্রকাশক সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল |
হেড অফিসঃ
বাসা নং- ২৪, রোড নং-০৪, ব্লক নং-এইচ
বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:38 pm