জামালপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।শুক্রবার ভোর ৪টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫)। তবে আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সম্পাদক মোঃ আসাদুজ্জামান
প্রকাশক সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল |
হেড অফিসঃ
বাসা নং- ২৪, রোড নং-০৪, ব্লক নং-এইচ
বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 7:59 pm