আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষনা করা হয়েছে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুল হক (৭৫) ইন্তেকাল করায় নির্বাচন কমিশন এই আসনের নির্বাচন স্থগিত ঘোষনা করেছে। নওগাঁ জেলার রিটার্নিং অফিসার ও জোলা প্রশাসক মোঃ গোলাম মওলা জানিয়েছেন উচ্চ আদালতে রীট আবেদনের মাধ্যমে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পাওয়ার ১২ ঘন্টার মধ্যেই তিনি ইন্তেকাল করেন।
পারিবারিকভাবে জানানো হয়েছে গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রীটের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়ে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য, যে বর্তমানে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামীলীগ মনোনীত শহীদুজ্জামান সরকার এমপি, জাতীয় পার্টির প্রার্থীর মনোনীত এ্যাড. তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আখতারুল আলম এই আসনে প্রতিদ্বন্দীতা করছেন।
নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত ঘোষনা

সম্পাদক মোঃ আসাদুজ্জামান
প্রকাশক সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল |
হেড অফিসঃ
বাসা নং- ২৪, রোড নং-০৪, ব্লক নং-এইচ
বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:20 pm